ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফির লাগাম ধরতে যাচ্ছে সরকার

ঢাকা: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একেকটিতে একেক রকম টিউশন ফি। শিক্ষার্থীদের ওপর অনেকটা জোর করেই এই ফি চাপিয়ে দেওয়া হয়।

এতে চাপ পড়ে অভিভাবকদের ওপর। এই টিউশন ফির লাগাম টানতে নীতিমালা তৈরি করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত খসড়া নীতিমালা পর্যালোচনার জন্য আগামী ৩১ আগস্ট সভা ডাকা হয়েছে।

টিউশন ফি সংক্রান্ত খসড়া নীতিমালাটি পর্যালোচনার জন্য ওই দিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওই সভা অনুষ্ঠিত হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তা ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানান, এই নীতিমালার আলোকে সারাদেশের প্রতিষ্ঠানভিত্তিক টিউশন ফি নির্ধারণ করে দেওয়া হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে এটি বাস্তবায়ন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফির লাগাম ধরতে যাচ্ছে সরকার

আপডেট সময় ০১:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩