ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্কতা জারিইসি মো. আলমগীর (ফাইল ফটো)

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্তি ঠেকাতে মাঠ কর্মকর্তাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য জানান।

রোহিঙ্গারা ভোটার হচ্ছে বলে অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে জানতে চাইলে ইসি মো. আলমগীর বলেন, রোহিঙ্গা ভোটার হওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো সুযোগ নেই। কারণ কয়েক ধাপে ওখানে আবেদন যাচাই করা হয়। তবে এখন শুনছি যে কোনো কোনো রোহিঙ্গা অন্য এলাকায় চলে গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আমাদের সতর্কতা জারি করা হয়েছে, যে আপনারা বিষয়টি দেখবেন। ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম অন্তর্ভুক্তি ঠেকাতে ২০১৯ সালে চট্টগ্রামের ৩২টি উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রধান করে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। যে কমিটি ওইসব এলাকার প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে ইতিবাচক প্রতিবেদন দিলেই সংশ্লিষ্ট ব্যক্তি ভোটার তালিকায় যুক্ত হতে পারে।

এছাড়া নির্বাচন কমিশনের সার্ভারে ১০ লাখ রোহিঙ্গার আঙ্গুলের ছাপ রয়েছে। তাই কেউ ভোটার হতে চাইলে প্রথমেই সেখান থেকে যাচাই করা হয়। এরপরও রোহিঙ্গারা সমতলে মিশে গিয়ে ভোটার হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে সতর্কতা জারিইসি মো. আলমগীর (ফাইল ফটো)

আপডেট সময় ০৫:৩০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩