ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

কাফন জড়িয়ে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা, অসুস্থ ৬

ঢাকা: দাবি আদায়ে ফের রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের ১০-১৫ জন শরীরে কাফন জড়িয়ে সড়কে শুয়ে পড়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে তারা স্থান ত্যাগ করবেন না।
রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জড়ো হয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত এলাকার সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন।

দুপুর ২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চারজন ছেলে এবং একজন মেয়ে। তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে না নেওয়ায় এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থী মকলেছুর রহমান বলেন, দাবি মেনে আমাদের প্রমোশন দিতে হবে। না দিলে আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায়ে বাধ্য হয়ে কাফন জড়িয়ে রাস্তায় শুয়ে পড়েছি।

গত ১৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলক্ষেত মোড়ে অবস্থান ও অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ গণঅনশন পালন করা হয়।

আর আজ (রোববার) আন্দোলনে অংশ নিতে আসা শিক্ষার্থীরা জানান, তাদের দাবি- নির্ধারিত জিপিএ শিথিল করে, তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষায় পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে সৃষ্ট যানজটে দীর্ঘ সময় বাসে, রিকশায় বসে থেকে অতিষ্ঠ হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে রওনা হয়েছেন অনেকে।

যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নিউমার্কেট ও লালবাগ থানা পুলিশের সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

কাফন জড়িয়ে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা, অসুস্থ ৬

আপডেট সময় ০২:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩