ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও নগদ টাকাসহ ৩ জন আটক বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ, টানা ৫ দিন ঝরতে পারে বজ্রবৃষ্টি ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সরকার স্পর্শকাতর সময় পার করছে : তথ্যমন্ত্রী ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর অবশেষে সেই বাবুল নামেই মিলল পরিবারের সন্ধান, স্বজনদের কাছে হস্তান্তর করা হলো মরদেহ! মৌলভীবাজারের বড়লেখায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আ. লীগ রাষ্ট্রপরিচালনায় সফল, রাজপথেও সফল: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রপরিচালনায় অসাধারণ সাফল্য দেখিয়েছে। সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে সারা বিশ্বে দেশকে মর্যাদা ও সম্মানের অনন্য উচ্চতায় তুলেছে। আওয়ামী লীগের সুসংগঠিত নেতাকর্মীরা তেমনি রাজপথে সাফল্য দেখিয়েছে। কাজেই, বিএনপি আন্দোলন করে কখনো সফল হতে পারবে না।

সোমবার (১৪ আগস্ট) ঢাকার উত্তরায় ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিএনপি জামায়াত নির্বাচন বানচাল করতে চাচ্ছে। ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও তাণ্ডবের মাধ্যমে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে তা রুখতে হবে।”

তিনি বলেন, “জিয়া-মোশতাক অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। তারপর তা বৈধ করতে সংবিধান সংশোধন করেছিল। আগামী দিনে যেনো কোন অশুভ শক্তি, অসাংবিধানিক শক্তি অবৈধভাবে ক্ষমতায় আসতে না পারে এবং অবৈধ ক্ষমতাকে বৈধ করতে সংবিধানকে কাঁটাছেড়া না করতে পারে-সে ব্যাপারে সচেতন থাকতে হবে।”

জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত উল্লেখ করে মন্ত্রী বলেন, “১৫ আগস্টের হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িতদের বিচার হয়েছে, কিন্তু এর পিছনে কারা ছিল তাদের মুখোশ উন্মোচন করা দরকার। একটি কমিশন গঠন বা আইনি কাঠামোর মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন। তদন্তের মাধ্যমে কুশীলবদের মুখোশ উন্মোচন করতে পারলে জিয়াউর রহমানেরও শাস্তি হতো।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও নগদ টাকাসহ ৩ জন আটক

আ. লীগ রাষ্ট্রপরিচালনায় সফল, রাজপথেও সফল: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৭:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩