অদ্য ২৪ আগস্ট ২০২৬, সোমবার সকাল ১১টায় মৌলভীবাজারের বড়লেখায় আদালত চত্বরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে কর্মসূচিতে সহযোগিতা প্রদান করে পূবালী ব্যাংক পিএলসি., বড়লেখা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি., বড়লেখা শাখার শাখাপ্রধান নুপুর বৈদ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি., সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, মৌলভীবাজার অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যোৎ কান্তি দাশ এবং মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 




















