ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

অবশেষে সৌদি আরবের ফুটবলে পাড়ি জমানোর পর প্রথম শিরোপার স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই পর্তুগিজ উইঙ্গারের জোড়া গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতলো আল নাসর।

কিং ফাহাদ স্টেডিয়ামে শনিবার রাতের ফাইনালে রোনালদোর  দল আল- হিলালকে ২-১ গোলে হারিয়েছে।

দুই দলের বেশ কয়েকটি আক্রমণ ও প্রতি-আক্রমণ ব্যর্থ হলে প্রথমার্ধ থাকে গোলশূন্য। এরপর বিরতি থেকে ফেরার ষষ্ঠ মিনিটেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাইকেলের গোলে এগিয়ে যায় আল-হিলাল। মজার ব্যাপার হলো, গোল  করে রোনালদোর বিখ্যাত ‘সিউউ’-এর অনুকরণে উদযাপন করেন মাইকেল।

তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোে  হয়তো তার উদযাপন  নকল করাটা মানতে পারছিলেন না। ৭৪তম মিনিটে শোধ নেন তিনি। দারুণ গোলে ফেরান  সমতা। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮তম মিনিটে  দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো।

রোনালদোর এমন নায়কোচিত পারফরম্যান্স আরও বেশি প্রশংসার দাবিদার, কারণ তাকে অনেকটা সময় ৯ জনকে নিয়ে খেলতে হয়েছে। আব্দুলেলাহ আল-আমরি এবং নওয়াফ  বুশাল দুজনেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ক্যারিয়ারে ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে অসংখ্য শিরোপা  জেতা রোনালদোর কাছে এবারের শিরোপাটি একেবারেই আলাদা। কারণ ইউরোপের ফুটবল ছাড়ার পর এটাই তার প্রথম শিরোপা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

রোনালদোর জোড়া গোলে চ্যাম্পিয়ন আল নাসর

আপডেট সময় ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩