ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠিত

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে অদ্য ২৯ অক্টোবর ২০২২খ্রি. জেলা পুলিশ বরগুনা’র আয়োজনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুলিশ অফিস, বরগুনা হতে একটি বর্ণাঢ্য র‍্যালি হাসপাতাল সড়ক ও পুলিশ লাইন্স সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে ড্রিল শেড, পুলিশ লাইন্স, বরগুনায় আলোচনা সভার মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবদুস ছালাম , পুলিশ সুপার, বরগুনা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য , জেলা আওয়ামী লীগের সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী, অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ফজলুল হক, সহ কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জগণ ও বিট পুলিশিং কর্মকর্তাগণ সহ সর্বস্তরের বিশিষ্টজন ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন। এছাড়াও বরগুনার প্রতিটি থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।

“কমিউনিটি পুলিশিং ডে-২০২২” এর আলোচনা সভার শেষাংশে মাননীয় প্রধান অতিথি ও সভাপতি মহোদয় জেলার “শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য” ও “শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার” দের ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২