ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলি, ৩ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৩ আগস্ট) কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা কুলগ্রামে এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর তথ্যানুযায়ী, হালান বনভূমি এলাকায় বিচ্ছিন্নতাবাদীরা অবস্থান করছে- এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার ওই এলাকায় অভিযান শুরু করে সেনাবাহিনী ও পুলিশ। সন্ধ্যা থেকে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

অভিযানের একপর্যায়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের চারদিক থেকে ঘিরে ফেলে। বিষয়টি বুঝতে পেরে বিচ্ছিন্নতাবাদীরা ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। তাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন।

এক টুইটে ভারতীয় সেনাবাহিনীর ১৫তম কোর বলেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার কুলগ্রামের হালানে অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে তিন সেনা আহত হন ও পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যুহয়। তল্লাশি অভিযান এখনো চলছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে চলতি বছরের এপ্রিল ও মে মাসে কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় দুটি পৃথক হামলা ও গোলাগুলির ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এলিট কমান্ডোসহ ১০ সেনা নিহত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলি, ৩ ভারতীয় সেনা নিহত

আপডেট সময় ১২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩