সংবাদ শিরোনাম ::
চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট দেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী মেসিকে হারানোর মন্ত্র পড়েও নিজ দেশকে বাঁচাতে পারলেন না ঘানার সেই তান্ত্রিক  জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে? প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ সাড়ে ৫ বছরে ৪৭ মণের বেশি স্বর্ণ জব্দ জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

নাইজার: বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দেবে না সেনাবাহিনী

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে এক সপ্তাহের মধ্যে ক্ষমতা ফিরিয়ে দিতে হুমকি দিয়েছে আফ্রিকার ১৫ দেশের জোট ইকোয়াস। তবে তা প্রত্যাখ্যান করেছেন অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তা জেনারেল আব্দুররহমান চিয়ানি।

তিনি বলেছেন, মোহাম্মদ বাজুমকে প্রেসিডেন্ট পদে পুনর্স্থাপন করা হবে না।

বৃহস্পতিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের অভ্যুত্থান নেতা ঘোষণা করেছেন যে, তিনি প্রেসিডেন্ট বাজুমকে পুনর্বহালের চাপের কাছে মাথা নত করবেন না।

তিনি পশ্চিম আফ্রিকার নেতাদের আরোপ করা নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ এবং ‘অমানবিক’ বলে সমালোচনা করেছেন। একইসঙ্গে দেশবাসীকে জাতি রক্ষার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে নাইজারের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আফ্রিকার ১৫ দেশের জোট ইকোয়াস। আগামী ৬ আগস্টের মধ্যে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর না করলে শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে। ইতোমধ্যে ক্ষমতা দখলকারী সৈন্যদের সঙ্গে আলোচনার জন্য জোটের পক্ষ থেকে নাইজারে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক নাইজেরিয়ান নেতা আব্দুল সালামি আবুবকর।

ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করে জেনারেল চিয়ানি বলেছেন, ‘সেনাবাহিনী এসব নিষেধাজ্ঞা এবং হুমকি-ধমকিকে প্রত্যাখ্যান করে, যেখান থেকেই এসব হুমকি আসুক। নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ আমরা প্রত্যাখ্যান করি। ’

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আমাদের কঠোর পরিশ্রমী জনগোষ্ঠীকে দুর্ভোগ দিতে ও দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের পরাজিত করতে আমরা নাইজারের জনগণকে সামগ্রিকভাবে এবং তাদের ঐক্যের আহ্বান জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নাইজার: বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দেবে না সেনাবাহিনী

আপডেট সময় ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩