ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

হিরো আলম ইস্যুতে ১৩ দূতকে ডেকে অবস্থান ব্যাখ্যা করছে ঢাকা

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার নিন্দা জানানোর পরিপ্রেক্ষিতে ১৩টি মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে তলব করে সরকারের অবস্থান ব্যাখ্যা করছে ঢাকা।

বুধবার (২৬ জুলাই) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ১৩ মিশনের রাষ্ট্রদূতকে ডাকা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) এম খুরশেদ আলম ঘটনার বিষয়ে রাষ্ট্রদূতদের কাছে সরকারের অবস্থান ব্যাখ্যা করছেন।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত ১৯ জুলাই ঢাকার ১৩ দূতাবাস ও হাইকমিশন যৌথ  বিবৃতি দেয়। দেশগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও  ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় কূটনীতিকদের কাছে পাঠানো চিঠিতে তলবের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। হিরো আলমের ঘটনায় সরকারের অবস্থান ব্যাখ্যা করার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে হিরো আলমের ওপর হামলার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক টুইট করেছিলেন। এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘের ভারপ্রাপ্ত মিশন প্রধানকে ইতোমধ্যেই তলব করা হয়েছে।

গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় উদ্বেগ ও জড়িতদের বিচারের দাবিতে যৌথ বিবৃতি দেয় ঢাকার ১৩ মিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা

হিরো আলম ইস্যুতে ১৩ দূতকে ডেকে অবস্থান ব্যাখ্যা করছে ঢাকা

আপডেট সময় ০৩:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩