ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

১০ বছর পর ময়মনসিংহে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত

ময়মনসিংহ: ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ময়মনসিংহে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এরপর টানা ১০ বছর এ দলটি আর প্রকাশ্যে সভা-সমাবেশ করার সুয়োগ পায়নি।

তবে আগামী ২৮ জুলাই ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে জেলা পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন দলটির নেতারা।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ মহানগর জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে লিখিত এ আবেদন পৌঁছে দেন।

এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও ময়মনসিংহ মহানগর জামায়াতের কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম আমানুল্লাহ বাদল।

মহানগর জামায়াতের প্রচার ও দপ্তর সম্পাদক মো. আল হেলাল তালুকদার স্বাক্ষরিত লিখিত এ আবেদনে বলা হয়, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, দলের নায়েবে আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী ২৮ জুলাই (শুক্রবার) বাদ জুমা ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে আপনাদের (পুলিশের) সহযোগিতা কামনা করছি।

আল হেলাল তালুকদার জানান, দীর্ঘ সময় পর দলের নেতাকর্মীরা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে মুখিয়ে আছেন। আশা করছি, প্রশাসনের পক্ষ থেকে আমাদের সহযোগিতা করা হবে।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা বলেন, জামায়াতের সমাবেশ ও মিছিলের আবেদনটি যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

১০ বছর পর ময়মনসিংহে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত

আপডেট সময় ১১:১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩