সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

নিউজিল্যান্ডের জয়ে শুরু হলো নারী বিশ্বকাপ

নারী বিশ্বকাপের পর্দা উঠেছে আজ। উদ্বোধনী ম্যাচেই জয়ের দেখা পেল স্বাগতিক নিউজিল্যান্ড।

ঘরের মাঠে নরওয়েকে ১-০ গোলে হারায় তারা। বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের প্রথম জয়। এর আগে পাঁচটি বিশ্বকাপ খেললেও কখনো জয়ের স্বাদ পায়নি হোয়াইট ফার্নরা।

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিউজিল্যান্ডের ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। অকল্যান্ডে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। তবে সেই ঘটনা বিশ্বকাপে কোনো প্রভাব ফেলতে পারেনি। পরিকল্পনা মাফিকই অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয় বিশ্বকাপ। তবে নিহতদের সম্মানে ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শক্তিমত্তার বিচারে উদ্বোধনী ম্যাচে ফেভারিট ছিল নরওয়ে। র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ১৫ ধাপ। কিন্তু শতচেষ্টা করেও আজ অঘটন এড়াতে পারেনি ১৯৯৫ এর বিশ্বচ্যাম্পিয়নরা। ৪২ হাজার ১৩৭ জন দর্শকের সামনে তাদের ছেড়ে কথা বলেনি নিউজিল্যান্ড। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা।

৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে জ্যাকি হ্যান্ডের ক্রসে পা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন হান্নাহ উইলকিনসন। এরপর আবারও আক্রমণ শানাতে থাকে স্বাগতিকরা। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল। কিন্তু পেনাল্টি মিস করে বসেন রিয়া পারসিভাল। তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি  স্বাগতিকদের। নরওয়েকে ৯০ মিনিট (ইনজুরি টাইমসহ) আটকে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এদিকে দিনের আরেক ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৪টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

নিউজিল্যান্ডের জয়ে শুরু হলো নারী বিশ্বকাপ

আপডেট সময় ০৩:৪৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩