সংবাদ শিরোনাম ::
রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফেনীর পরশুরামে ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার, আটক ২ ফেনীতে গলদা চিংড়িতে জেলি পুশ, আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারের বিরুদ্ধে ৪২ কোটি টাকার চুক্তি অনিয়মের অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যে কোটি টাকার লেনদেনের অভিযোগ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক উপপরিচালক মাহবুবুর রশিদ, পরিচালক হাবিবউল্লাহর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ ফাইল আটকে ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী শরীফুল ঢাকা গণপূর্ত সার্কেলে বদরুলের আধিপত্য, কমিশন বাণিজ্য ও ক্ষমতার দাপটে বিপর্যস্ত সাধারণ প্রকৌশলীরা

বাঙলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় পৃথক ২ মামলা

মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী রুবেল হোসেন ও অপর মামলার বাদী প্রতিষ্ঠানটির স্টাফ মো.মহিদুর রহমান।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় মামলা দুইটি রুজু হয়।

রুবেল হোসেনের দায়ের করা মামলায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের মারধরের অভিযোগ আনা হয়। এ মামলার এজাহারনামীয় ১২০ জন ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে মো. মহিদুর রহমানের দায়ের করা মামলায় কলেজে ভাঙচুর ও কলেজের স্টাফদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ১০৯ জন ও অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর বাসার জানান, যারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের হয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩

বাঙলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় পৃথক ২ মামলা

আপডেট সময় ১১:২৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩