ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ

লালবাগ থানার ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

মারধর ও সাড়ে চার লাখ টাকা লুটপাটের অভিযোগে রাজধানীর লালবাগ থানার ওসি এম এস মুর্শেদসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে মামলাটি করেন বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন, লালবাগ থানার এসআই তারেক নাজির, তারেক আজিজ, মো. আতোয়ার হোসেন ও কৃষ্ণ চন্দ্র মিত্র।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে আগামী ৩০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।মামলায় অজ্ঞাতনামা আরও তিন পুলিশের সোর্সকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ১৩ অক্টোবর লালবাগ থানায় দায়ের করা দুই মামলায় বিল্লাল হোসেনকে সুকৌশলে মিথ্যা আসামি বানিয়ে গ্রেপ্তার দেখানো হয়।

আসামিরা লালবাগ ইয়াছিন সমবায় সমিতি লি. এর অফিসে তাকে গ্রেপ্তার করতে আসে এবং পরস্পর যোগসাজশে তার অফিসের টেবিলের ড্রয়ারে সংরক্ষিত ৪ লাখ ৫০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, সিসি ক্যামেরার ফুটেজ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ড্রয়ায়ের তালা ভেঙে লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাদী প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর করে এবং গালিগালাজ করে অপদস্থ করে।

অভিযোগ থেকে আরও জানা যায়, গ্রেপ্তারের সাত দিন পর মামলার বাদী আদালত থেকে দুই মামলায় জামিন পেয়ে অসুস্থ হয়ে পড়েন। গত ২২ অক্টোবর বাদী থানায় যোগাযোগ করে ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং সাড়ে ৩ ভরি স্বর্ণালংকারের বিষয়ে জানতে চাইলে আসামিরা পুনরায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে হুমকি দেন। এরপর আসামিরা বাদীকে ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লালবাগ থানার ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২