ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
বিএনপির পদযাত্রা

ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত গাবতলী

ঢাকা: সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে পদযাত্রা করছে বিএনপি।

মঙ্গলবার (১৮ জুলাই) গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রুট ঘুরে বিএনপির পদযাত্রা শেষ হবে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে।

এদিকে পদযাত্রায় অংশ নিয়ে ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হয়েছেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

এ পদযাত্রায় গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দেবেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা।

বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়।

যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– আগারগাঁও– বিজয় সরণি– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন – ফকিরাপুল– মতিঝিল – ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড়।

গত বুধবার (১২ জুলাই) সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই পদযাত্রা কর্মসূচির ঘোষণা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

বিএনপির পদযাত্রা

ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত গাবতলী

আপডেট সময় ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩