ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

হিলিতে দাম কমলো কাঁচা মরিচের

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে ১২০ টাকা কমেছে বলে জানা গেছে। যা একদিন আগেও ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ব্যবসায়ী মীর শহিদ জানান, কাঁচা মরিচের দামের যে ঊর্ধ্বমুখী তাতে গত কয়েকদিন ভয়েই কিনিনি। আজ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, গরম ও বৃষ্টিপাত হবার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে আমদানি ও সরবরাহও বন্ধ। এতে পণ্যটির দাম বেড়েছে। তবে গতকালের চেয়ে আজ মোকামে কাঁচামরিচের দাম কিছুটা কম।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন জানান, সরবরাহ কমে দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্থিতিশীল হয়ে উঠেছে। দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে ২৫ জুন আমদানির অনুমতি দেয় সরকার। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের সাত আমদানিকারক তিন হাজার টন কাঁচামরিচ আমদানির অনুমতি পায়। আইপি হাতে পেয়ে এলসি খুলে আমদানিকারকরা ভারতীয় রপ্তানিকারককে কপি দেওয়ায় দীর্ঘ ১০ মাস বন্ধের পর ২৬ জুন থেকে আমদানি শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

হিলিতে দাম কমলো কাঁচা মরিচের

আপডেট সময় ১০:৩৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩