ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম মাতৃত্বকালীন মাসিক ভাতা কত? পাবেন যারা মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

ইন্টার মায়ামিতেই যোগ দিলেন বুসকেতস

অবশেষে গুঞ্জন সত্যি হলো। বার্সেলোনা ছাড়ার পর ইন্টার মায়ামিতেই যাচ্ছেন সের্হিও বুসকেতস।

ফলে আবারও স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারকে লিওনেল মেসির সঙ্গে একই জার্সিতে খেলতে দেখা যাবে।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইটে জানিয়েছেন, ইন্টার মায়ামির সঙ্গে ফ্রি এজেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের কাজটি সেরে ফেলেছেন বুসকেতস। পরে মেজর লিগ সকারের ক্লাবটির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

গত মাসে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন বুসকেতস। আগামী ৩০ জুন তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ক্লাবটির। তাতে ইতি ঘটতে যাচ্ছে বার্সার হয়ে বুসকেতসের দারুণ এক ক্যারিয়ার। তার সামনে সুযোগ ছিল সৌদি আরবের শীর্ষ এক ক্লাবে খেলার। কিন্তু বুসকেতস তাদের প্রস্তাবে রাজি হননি। বরং মেজর লিগ সকারের অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন তিনি।

ইন্টার মায়ামির সঙ্গে বুসকেতসের আড়াই বছরের চুক্তি হয়েছে বলে জানা গেছে। এর আগে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে যাওয়ার ঘোষণা দেন মেসিও। মেসির সঙ্গে মিলে মিয়ামিকে নিয়ে বেশ ভালো চ্যালেঞ্জই নিতে হবে বুসকেতসকে। ২০২৩ সালের এমএলএস একদমই ভালো কাটেনি দলটির, পয়েন্ট টেবিলে আছে সবার নিচে। একই ক্লাবের হয়ে খেলতে পারেন বার্সার আরেক সাবেক তারকা জর্দি আলবা। চলতি মৌসুমেই বার্সা ছাড়ার ঘোষণা দেন তিনিও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ইন্টার মায়ামিতেই যোগ দিলেন বুসকেতস

আপডেট সময় ০১:১৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩