ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

সিরিয়ার সেনারা ইসরাইলের অর্ধেক ‘অস্ত্র’ ধ্বংস করেছে

সিরিয়ায় মোতায়ন করা রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইহুদিবাদী ইসরাইলের চারটি জঙ্গিবিমান বৃহস্পতিবার রাতে সিরিয়ার মাইসাফ শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খবর সানা ও তাসের।

রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরাইলের চারটি বিমান থেকে মোট চারটি ক্রুজ এবং ১৬টি গাইডেড বোমা ওই কেন্দ্রের ওপর ফেলা হয়। রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাতটি বোমা ধ্বংস করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইহুদিবাদী ইসরাইল এই হামলা চালায়। ইসরাইলি এ হামলায় দুজন বেসামরিক নাগরিক আহত হন। ইসরাইলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও কিছু স্থাপনার ক্ষতি হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের তাণ্ডব শুরুর পর ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

সিরিয়ার সেনারা ইসরাইলের অর্ধেক ‘অস্ত্র’ ধ্বংস করেছে

আপডেট সময় ০৮:১৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২