ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি নুরুল ইসলাম

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার সৈয়দ নুরুল ইসলাম।

রোববার (২৩ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে ঢাকা রেঞ্জের ডিআইজির পদটি শূন্য হলে এ গুরুত্বপূর্ণ পদটিতে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়।

অবশেষে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন সৈয়দ নুরুল ইসলাম। তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশের অন্যান্য রেঞ্জের চেয়ে তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ ঢাকা রেঞ্জ। এ রেঞ্জের অধীনে রয়েছে ১৩টি জেলা, ৯৮টি থানা ও ৪৩টি সার্কেল (দুটি থানা মিলে এক একটি সার্কেল)।

২০তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করা সৈয়দ নুরুল ইসলাম ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপারসহ পুলিশের একাধিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার সম্মাননা বিপিএম ও পিপিএম (বার) পদক অর্জন করেন তিনি।

সৈয়দ নুরুল ইসলামের জন্ম ১৯৭১ সালের ১ মার্চ শিবগঞ্জের জালমাছমারি মহল্লায়। তার বাবা সৈয়দ কসিমুদ্দীন মিঞা ও মা সৈয়দা গুলনাহার বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি চতুর্থ।

তিনি ১৯৮৬ সালে লালমনিরহাট চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এসএসসি, ১৯৮৮ সালে রাজশাহী কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি এবং ১৯৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ১৯৯৩ সালে এমএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে এমএএস ডিগ্রি অর্জন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি নুরুল ইসলাম

আপডেট সময় ০২:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২