ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে সবাই ছুটছে। কেউ ছুটছে খ্যাতির জন্য আর কেউ ছুটছে বিত্তের জন্য। নানা কারণে ছুটছে। বিশ্বায়নের এ যুগে স্মার্ট বাংলাদেশ বানাতে গিয়ে মানুষের মনুষ্যত্ব, মানবিকতার যেন হারিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

মঙ্গলবার (৩০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‌‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনায় পুরো পৃথিবী স্থবির হয়ে গেলেও বাংলাদেশ এগিয়ে গেছে। ২০২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ অন্যতম। করোনা মোকাবিলায়ও বর্তমান সরকারের সফলতা বিশ্বব্যাপী। তাই সরকারের সফলতার সে ধারা অব্যাহত রেখে সবাইকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। তাহলেই দেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। শহর থেকে গ্রামে ছড়িয়েছে ডিজিটাল বাংলাদেশের সুফল। ডিজিটাল বাংলাদেশের সফলতার পর পরবর্তী পদক্ষেপ হলো স্মার্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাছান বাবু বলেন, প্রধানমন্ত্রী ২০২৪ সালে যে নির্বাচনের কথা ভাবছেন স্মার্ট বাংলাদেশকে নিয়ে, এই বইয়ের মাধ্যমে তার সম্ভাব্য ইশতেহার উপস্থাপন করেছি। সেগুলোকে কীভাবে বাস্তবায়ন করতে হবে সেটিও সচিত্র বর্ণনা আকারে তুলে ধরার চেষ্টা করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩