ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার

নরসিংদীর পলাশে জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনার দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা (২৪) নামের এক কথিত সিভিল কোর্ট কমিশনারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় পলাশ সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রিফাত মোল্লা পাশ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিজেকে নিবন্ধিত একজন সিভিল কোর্ট কমিশনার হিসেবে পরিচয় দিয়ে দলিল লেখা, জমির- মাপযোপ, পরিমাপসহ ভূমি সংক্রান্ত নানা কাজ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , বুধবার পলাশ সাব-রেজিস্ট্রি অফিসে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের একটি জমির দলিল রেজিস্ট্রি করার জন্য আসেন রিফাত মোল্লা। এ সময় দাখিলকৃত খাজনার দাখিলা রশিদ নিয়ে সাব-রেজিস্টার মো. মিজানুর রহমানের সন্দেহের সৃষ্টি হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খানকে অবহিত করেন।
এ ঘটনার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) দ্রুত সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত হন এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাচাইয়ে খাজনার দাখিলাটি সম্পূর্ণ জাল ও জালিয়াতির মাধ্যমে তৈরি বলে প্রমাণিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে রিফাত মোল্লাকে আটক করে পলাশ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান জানান,  দলিল করার সময় সাব-রেজিস্টারের সন্দেহ হলে আমাকে অবগত করলে আমি ঘটনাস্থলে গিয়ে জালিয়াতির সত্যতা পাই। পরে আমার অফিসের সংশ্লিষ্ট স্টাফ বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন। ভূমি সংক্রান্ত প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার

আপডেট সময় ০২:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬