ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

জেনে নিন আইপিএল থেকে কে কত টাকা পেলেন

ফাইনালে গুজরাট টাইটান্সকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। আসরজুড়ে দুর্দান্ত খেলেও রানার্সআপ হতে হয়েছে গুজরাট টাইটান্স । বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগে যেন টাকার ছড়াছড়ি। এই বছর টুর্নামেন্টের প্রাইজমানিও ব্যাপক বাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রেকর্ড ৬০ কোটি ৩১ লাখ টাকারও বেশি আর্থিক পুরস্কার দিয়েছে তারা। যা গত বছরে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে বেশি। আসরটিতে মোট ৬০ কোটি সাড়ে ৩ লাখ টাকা আর্থিক পুরস্কার দিয়েছিল আইসিসি।

আসরের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস পেয়েছে ২৫ কোটি ৯৪ লাখ টাকা। রানার্সআপ হওয়া গুজরাট টাইটান্সের আয় ১৬ কোটি ৮৬ লাখ টাকা। তৃতীয় হওয়া দল মুম্বাই ইন্ডিয়ান্স পেয়েছে ৯ কোটি ৭ লাখ টাকা। চতুর্থ হওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অর্জন ৮ কোটি ৯৭ লাখ টাকা। এছাড়া টুর্নান্টসেরা, সবোর্চ্চ রানসংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেরা উদীয়মান ক্রিকেটার, মৌসুমসেরা গেম চেঞ্জার, সুপার স্ট্রাইকার, সবচেয়ে বেশি চার, সবচেয়ে বেশি ছক্কা, লম্বা ছক্কা ও মৌসুমসেরা ক্যাচের জন্য দেওয়া হয়েছে সমান ১২ লাখ ৯৬ হাজার টাকা।

শুধু ফাইনাল ম্যাচের জন্য আলাদা করে পুরস্কারের ব্যবস্থা রেখেছে বিসিসিআই। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া কনওয়ের প্রাপ্তি ৬ লাখ ৪৮ হাজার টাকা। গেম চেঞ্জার ও মূল্যবান খেলোয়াড়ের তকমা পাওয়া সাই সুদর্শন পান মোট ২ লাখ ৫৮ হাজার টাকা। সেরা ক্যাচ নেওয়া মহেন্দ্র সিং ধোনি পান ১ লাখ ২৯ হাজার টাকা। আজিঙ্কা রাহানে ইলেকট্রিক স্ট্রাইকার ও সাই সুদর্শন লম্বা ছক্কা ক্যাটাগরিতে পুরস্কার জিতে সমান টাকা পান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

জেনে নিন আইপিএল থেকে কে কত টাকা পেলেন

আপডেট সময় ০৪:১৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩