সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, কবরে শুয়ে আছে : ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, কবরে শুয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না এমন টাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার, ২১ মে বিকেলে রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, তারা আজকে মৃত তত্ত্বাবধায়ককে জীবিত করতে চায়। কারণ তারা জানে, শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে জিততে পারবে না। তাদের আতঙ্ক শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা থাকলে জনগণ তার সঙ্গে থাকবে। শেখ হাসিনা থাকলে বিএনপির মতো লুটেরা সরকারের ক্ষমতা ফিরে আসার কোনো সুযোগ নেই। সেজন্য তারা শেখ হাসিনার অস্তিত্ব নির্মূল করতে চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক জিয়া বাইরে বসে পরামর্শ দিচ্ছে, তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়। তারা এ সরকারের অধীনে নির্বাচন করবেন না। নির্বাচন করবেন না আমরা জানি, কিন্তু ঠেকাতে আসলে আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। কোন অপশক্তিকে শান্তিপূর্ণ নির্বাচনকে বাধা দিতে দেবোনা।

তিনি আরও বলেন, নির্বাচনের বাকি কয়েকমাস, এখন থেকেই প্রস্তুত হোন। সকল কটূক্তির প্রতিবাদ করতে হবে। এভাবে আর ছেড়ে দেব না। আমরা নির্বাচন করব কিন্তু সংবিধানের বাইরে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে, কবরে শুয়ে আছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩