সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ঢাকায় আসছেন আর্জেন্টিনার মার্তিনেজ

আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। বাজপাখি খ্যাত সেই মার্তিনেজ এবার বাংলাদেশি ভক্তদের জন্য আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন।

আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরীকে শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন সেখানকার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। কিন্তু কলকাতা যাওয়ার আগে ঢাকায় আসার কথা নিজে থেকেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে মার্তিনেজ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

শতদ্রু দত্ত বলেন, ‘আমি মার্তিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে তিনি নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমাকে বলেছেন, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছেন।’
আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তার আগে ৩ জুলাই ভোরে মার্তিনেজ ঢাকায় নামবেন। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়।

ইতোমধ্যে আর্জেন্টাইন গোলরক্ষকে ঢাকায় আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন শতদ্রু দত্ত।

আমাদের মাতৃভূমি/মাজহারুল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ঢাকায় আসছেন আর্জেন্টিনার মার্তিনেজ

আপডেট সময় ০৭:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩