ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত তারেক রহমানকে বন্দি করা ছিল দেশি-বিদেশি চক্রান্তের যৌথ বহিঃপ্রকাশ: রিজভী ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই আত্রাইয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত মানববন্ধনে নাম জড়ানোর প্রতিবাদে তেঁতুলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু: র‌্যাব মহাপরিচালক টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ

কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩।

শুক্রবার সকালে জেলা লিগ্যাল এইডের আয়োজনে কুমিল্লা জেলা জজ আদালতের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।

উদ্বোধনের পর জেলা জজের নেতৃত্বেই একটি বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনের সভামঞ্চে গিয়ে মিলিত হয়।

কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুমিল্লা বিশেষ জজ আদালত এর বিচারক বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) বেগম সামছুন্নাহার, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মোয়াজ্জেম হোসেন, সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার, জেলা পিপি এড. মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের, চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রাশেদা আক্তার, কুমিল্লা জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন, উপকারীভোগী মোসাঃ সাহিদা বেগম।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন সহকারী জজ মাইমানা আক্তার মনি এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জজকোর্ট মসজিদের ইমাম এর হাফেজ মোঃ গোলাম মোস্তফা এবং গীতা পাঠ করেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সেক্রেটারি এড. সঞ্জয় সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রতিপাদ্য উপস্থাপনা করেন লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম।ওই অনুষ্ঠানে এড. মোহাম্মদ হারুনুর রশীদ ও এড. তাহমিনা বেগমকে লিগ্যাল এইড এর শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বিজ্ঞ বিচারকবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিজ্ঞ আইনজীবীবৃন্দ, কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিচারপ্রার্থী সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

জানা যায়- কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে এপ্রিল ২০২২ হতে মার্চ ২০২৩ সাল পর্যন্ত বিচারপ্রার্থী ৪৮৪জন নারী ও ৪৬জন পুরুষ পরামর্শ গ্রহণ করেছেন এবং ৩১৮টি মামলা বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৩০,০৫,৫০০/= টাকা আদায় করা হয়েছে এবং ৫৫৮টি মোকদ্দমা সরকারী খরচে পরিচালনার জন্য আবেদনসহ ৭,৯৭,৬২০/= টাকা বিজ্ঞ প্যানেল আইনজীবীদের দাখিলকৃত বিল পরিশোধ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট সময় ০১:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩