ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলা নর্থ ১ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

  • এম এন আলম, বরিশাল
  • আপডেট সময় ১২:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ৭৪৩ বার পড়া হয়েছে

ভোলার কূপগুলোতে একের পর এক মিলছে গ্যাস। এতে উচ্ছ্বসিত ভোলা জেলাবাসী। জেলাবাসীর দাবি ভোলার গ্যাস পুরো জেলায় সরবরাহের পর তা যেন অন্যত্রে হস্তান্তর করা হয়।

আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টায় ভোলা নর্থ ১ কূপে আগুন প্রজ্বলন করা হয়েছে। এ প্রজ্বলনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স।

বাপেক্সের তত্ত্বাবধায়নে থাকা রাশিয়ান কোম্পানী গ্যাসপ্রোম এ উত্তোলন কাজ করছে। এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদের সম্ভাবনা দেখছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করবে বাপেক্স।

ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামে আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯ টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমান ১.৭ টিসিএফ ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স।

এর আগে গত ৯ মার্চ ভোলা নর্থ ১ নামে এ কূপের খনন কাজ শুরু করে বাপেক্সের প্রতিনিধি দল। গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগ।

বাপেক্স ভূ-তাত্বিক বিভাগেরর জিএম মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন টেষ্টিং চলছে। মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরে এ গ্যাসের সন্ধান মিলেছে। যা প্রায় ৪ কিলোমিটার জুড়ে বিস্তৃত।

১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। এরপর একের পর এক গ্যাসের সন্ধান মেলায় নতুন করে সম্ভাবনা দেখছে ভোলাবাসী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলা নর্থ ১ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

আপডেট সময় ১২:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩