ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি মেকানিক সেজে মা’দক কারবার, চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আটক ২ ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত রেলওয়ের ২য় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের ‘অলৌকিক রাজত্ব  ক্ষমতার অপব্যবহারে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ আভারী ওভারসিসের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

রাজশাহীতে ঝড় সাথে শিলাবৃষ্টি, আম ও ফসলের ক্ষতি

রাজশাহীতে ঝড় ও শিলাবৃষ্টিতে আম, ধান, ভুট্টাসহ ফসলের ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে জেলার অন্তত চারটি উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার রাজশাহীতে প্রায় ৪১ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান বলেন, বুধবার বিকেল ৫টা আট থেকে ৫টা ১০ পর্যন্ত দুই মিনিট ৪১ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে গেছে। এরপর ৫টা ২২ পর্যন্ত ঝড়ো হাওয়া বয়ে গেছে।

তিনি আরও বলেন, শিলাবৃষ্টি হয়েছে কী না সেটি আমাদের এখান থেকে বলা সম্ভব নয়। তবে আজকে আর কোনো ঝড় বা বৃষ্টির সম্ভাবনা নেই।

এদিকে, রাজশাহী কৃষি বিভাগ বলছে, জেলার অন্তত চার উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। প্রতিটি উপজেলায় অন্তত ১০ থেকে ১৫ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার বিকেলে থেমে থেমে হয় এই ঝড়-বৃষ্টি হয়। এতে ভেঙে গেছে গাছ-গাছালি। ঝরে পড়েছে গাছের আম। শিলাবৃষ্টিতে বোরো ধান, ভুট্টা ও আমের ক্ষতি হয়েছে বেশি। এছাড়া পানের বরজের আংশিক ক্ষতি হয়েছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজদার হোসেন বলেন, রাজশাহীর তানোর, দুর্গাপুর, পবা ও পুঠিয়া এলাকায় শিলাবৃষ্টির কথা শুনেছি। তবে অফিসিয়াল কোনো তথ্য এখনো আমার হাতে পাইনি। শিলাবৃষ্টির কারণে এসব অঞ্চলের আমসহ সব ফসলেরই ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রাজশাহীতে ঝড় সাথে শিলাবৃষ্টি, আম ও ফসলের ক্ষতি

আপডেট সময় ১১:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩