ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি মেকানিক সেজে মা’দক কারবার, চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আটক ২ ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত রেলওয়ের ২য় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের ‘অলৌকিক রাজত্ব  ক্ষমতার অপব্যবহারে গড়েছেন কোটি কোটি টাকার অবৈধ সম্পদ

জানাজায় যাওয়ার পথে বাসচাপায় -লাশ হয়ে ফিরলেন জামাই-শ্বশুর

জামাই-শ্বশুর মোটরসাইকেলে করে তাদের আত্মীয়ের জানাজা যাওয়ার জন্য রওনা দেন। কিন্তু সেখানে পৌঁছানো হলোনা তাঁদের। ভোলার বোরহানউদ্দিনে চরফ্যাশনগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। ২৭ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিনের বৈদ্যর পোলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনির (৪৫) ও ৫ নং ওয়ার্ডের বাসিন্দা তার জামাতা আলী আজগর (৩০)

পুলিশ ও স্থানীয়রা বলছে, মোটরসাইকেলটি আজগর আলী চালাচ্ছিলেন। তাঁরা দুজনই এক নিকট আত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। এ সময় বুশরা পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে যাচ্ছিল।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত ওসি) রেজাউল করিম রাজিব বলেন-মনির শরীফ ও আজগর আলী নামে দুই ব্যক্তি মোটরসাইকেলে চড়ে তাঁদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বৈদ্যের পোলসংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পার্শ্ববর্তী রাস্তা) থেকে মেইন সড়কে উঠতে গেলে ভোলা টু চরফ্যাশনগামী একটি বাস তাঁদের চাপা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তবে এ দুর্ঘটনায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানা যায়।

বোরহানউদ্দিন থানার তদন্ত ওসি রেজাউল করিম আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এছারও ভোলা-বরিশাল সড়ক ইলিশা বিশ্বরোড মজগুনী বাড়ি সংলগ্ন একটেল টাওয়ারের সামনে কাভারভ্যান ও ভ্যানগাড়ির সংঘর্ষ আরিফ নামে এক যুবক নিহত হন। নিহত আরিফের বাসা ভোলা সদরের কাচিয়া ইউনিয়ন বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

জানাজায় যাওয়ার পথে বাসচাপায় -লাশ হয়ে ফিরলেন জামাই-শ্বশুর

আপডেট সময় ১১:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩