ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই আত্রাইয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত মানববন্ধনে নাম জড়ানোর প্রতিবাদে তেঁতুলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু: র‌্যাব মহাপরিচালক টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ বাঞ্ছারামপুরের ফরদাবাদে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের ২৫০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ফরিদপুরে ক্যাব সেক্রেটারি নাজমুল পারভেজের হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ

শার্শা সীমান্ত এলাকা থেকে ৩টি অস্ত্র ও গুলি সহ দুই চরমপন্থী আটক 

যশোর জেলার শার্শা উপজেলার সীমান্ত থেকে ৩টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ দুই চরমপন্থীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। আজ বুধবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশের মুখপাত্র বেলাল হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে আটকের এই তথ্য জানান। তিনি বলেন বুধবার ভোর রাতে শার্শা উপজেলার বেনাপোলের ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে চরমপন্থী দলের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো, ধান্যখোলা দক্ষিণপাড়ার আইয়ুব আলীর ছেলে মহিদুল ইসলাম (৪০) ও ধান্যখোলা উত্তরপাড়ার মৃত আব্দূল মান্নানের ছেলে আতিয়ার রহমান (৩০)। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আরো জানান, যশোরের অভয়নগর ও মনিরামপুর উপজেলা এবং খুলনার বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে কথিত চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি শ্রেণী শত্রু ক্ষতমের নামে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কাযক্রম, চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকান্ড সংঘটন করে। তদন্তকালে তাদের অস্ত্র সরবরাহকারীদের তথ্য পাওয়া যায়। এরপর আজ বুধবার ভোর ৪টার দিকে শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামে যশোর পুলিশের ওসি রুপণ কুমার সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। যশোর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম মহিদুল ইসলাম ও আতিয়ার রহমানকে আটক করে। পরে মহিদুলের স্বীকারোক্তি মতে তার বসতঘর থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানায়, চরমপিন্থ সংগঠন ‘নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির নেতা দিপংকর ভারতে থাকেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আন্দা গ্রামের বাসিন্দা। তিনি বেনাপোল সীমান্ত দিয়ে অস্ত্রগুলি সরবরাহ করেন। চরমপন্থি সংগঠনের সদস্যরা এ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যা করে। এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে যশোর পুলিশের ডিএসবির ওসি মামুন খান উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই

শার্শা সীমান্ত এলাকা থেকে ৩টি অস্ত্র ও গুলি সহ দুই চরমপন্থী আটক 

আপডেট সময় ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩