ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই আত্রাইয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত মানববন্ধনে নাম জড়ানোর প্রতিবাদে তেঁতুলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু: র‌্যাব মহাপরিচালক টুঙ্গিপাড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ বাঞ্ছারামপুরের ফরদাবাদে শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের ২৫০ শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ফরিদপুরে ক্যাব সেক্রেটারি নাজমুল পারভেজের হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা জুড়ীতে বিজিবির বিশেষ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মোটরসাইকেল জব্দ

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবলুকে হত্যা চেষ্টা কারীদের সাংগঠনিক ব্যবস্থা এবং আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে কয়েক হাজার নারী পুরুষের উপস্থিতিতে নুরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলার কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আবুবকর সিদ্দিক রকি, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, কলম ডিগ্রি কলেজের অধ্যাপক মনোয়ার সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, আহত বাবলু মেম্বারের ভাই মধু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম কাজল, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাচ্চু সরদার, স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, গত ১৩ বছরে মইনুল হক চুনু চেয়ারম্যানের কর্মী, সমর্থকদের হাতে আওয়ামী লীগ নেতা কর্মী মারপিট, জখম সহ লাঞ্ছিত হয়েছে। গত ২৩ এপ্রিল তার বাহিনী এরশাদ, আলম, বদির হাতে নির্মমভাবে আহত হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এমদাদুল হক বাবলু। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার সহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা আওয়ামী লীগের সুদৃষ্টি কামনা করেছে বক্তারা। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নুরপুর বাজারে কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনুর নির্দেশে তার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ নেতা বাবলু সহ বেশ কয়েকজনের উপর হামলা করে। এতে প্রায় ১০ জন আহত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৪:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩