ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা কমলনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা মালদ্বীপে সব বিদেশি পর্যটকের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা, চালু ই-গেটও চার খুনের মামলায় চার্জশিট: সংবাদ সম্মেলনে যা জানালেন পুলিশ কমিশনার গ্রামীণ ব্যাংকের ২৯ শাখা বন্ধ, অনিশ্চয়তায় গ্রামীণ ঋণ কার্যক্রম হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন নীলফামারীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল চিরকুট রহিম এনার্জির বিরুদ্ধে ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ সরকারি বাসা পেতে অনলাইনে আবেদন, শেষ সময় ৩০ নভেম্বর বিসমিল্লাহর বিকল্প হিসেবে ‘৭৮৬’ লেখা কি শরিয়তসম্মত?

নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুর উপজেলায় পৃথক সাতটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়। র‍্যাব-৫ ,সিপিসি-২,নাটোর ক্যাম্প সহায়তায় নাটোর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর বিষয়টি নিশ্চিত করে জানান, বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক মহোদয়ের অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক, নাটোর মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, লালপুর মহোদয়ের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক ১৭ এপ্রিল, ২০২৩ খ্রিঃ তারিখে ‌নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সকাল ১১:০০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় লালপুর উপজেলার কামারহাটি নতুনপাড়া বাজার এলাকায় অবস্থিত পুতুল বেকারীকে (স্বত্বাধিকারী: মাহাবুব) ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১০,০০০/-, আড়বাব বাজার এলাকায় অবস্থিত শহিদুল গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: শহিদুল) ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪০,০০০/-, কেশববাড়িয়া বাজার এলাকায় অবস্থিত আনন্দ গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: আনন্দ) ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২৫,০০০/-, কেশববাড়িয়া বাজার এলাকায় অবস্থিত সুশান্ত গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: আনন্দ) ৪২ ধারায় খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২৫,০০০/-, চকজোতদেউবকী বাজার এলাকায় অবস্থিত জিহাদ দই ঘরকে (স্বত্বাধিকারী: জিহাদ) ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১০,০০০/-, বিলমারিয়া, ঘোষপাড়া বাজার এলাকায় অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে (স্বত্বাধিকারী: জয় ঘোষ) ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ১০,০০০/-, বড়বাড়িয়া বাজার এলাকায় অবস্থিত জে এস ট্রেডার্সকে (স্বত্বাধিকারী: ইকাত) ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ১০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৩০,০০০/- (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।

র‍্যাব-৫ ,সিপিসি-২,নাটোর ক্যাম্পের একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক জনাব মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ছাড়পত্র বাতিলের পরও চলছে সিসা কারখানা

নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৯:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩