ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি হারের পরেও বীরের সম্মান, আর্জেন্টিনাকে বরণে সমর্থকের ঢল এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, বোর্ডের জরুরি বার্তা এবার সেই ভাইরাল রুনাকে গ্রেপ্তার করল ডিবি বিশ্বকাপ ফাইনালের মারামারি নিয়ে তদন্ত শুরু করল ফিফা উত্তাল দিল্লি দফায় দফায় সংঘর্ষে ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ আত্রাইয়ে সরকারি কৃষি কোয়ার্টারগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ না থাকায় ধ্বংসের মুখে দেশের ছয় অঞ্চলের নদীবন্দরে সতর্কতা গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ মামলা দায়ের  মা’দ’কের প্রতিবাদ করায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ঘুষের টাকাসহ শিক্ষা অফিসের কর্মচারী আটক

ঘুষের ১৬ হাজার টাকাসহ রংপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ অক্টোবর) রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসের নিজ কার্যালয় থেকে তাকে আটক করা হয়েছে। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে দুদক কর্মকর্তা শরীফ দৈনিক আমাদের মাতৃভূমি কে বলেন, আমাদের কাছে তথ্য ছিল ওই কর্মচারী ঘুষ দাবি করে ১৯ শিক্ষকের সার্ভিস বুক আটকে রেখেছেন। বেতন সমতা করে দেবেন এমন কাজের বিনিময়ে প্রত্যেকের কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেছেন।

তাদের তিন জন শিক্ষক আমাদের সাহায্য প্রার্থনা করেন। তাদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ১৬ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, কমিশনের অনুমোদনক্রমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহিদুল ইসলামকে আপাতত জেলা শিক্ষা অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

ঘুষের টাকাসহ শিক্ষা অফিসের কর্মচারী আটক

আপডেট সময় ০৩:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২