ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম : রিজভী নীলকুঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগ ও একজন সংবাদকর্মীর জাতীয় সম্মান প্রাপ্তি পিপিআর বিধিমালা ভেঙে সমাজসেবা অধিদপ্তরের কামরুল- ফিরাদুলের পৌনে ৭ কোটি টাকা দুর্নীতি দুখু মিয়ার ৫০তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের শ্রদ্ধাঞ্জলি সৌদি থেকে আত্রাইয়ের সাতজনের মরদেহ দেশে আসছে আজ কুমিল্লায় দুই সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁর ধামইরহাটে ১ হাজার ৫৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বরগুনায় প্লাস্টিকের ব্যাগে ফেলে রাখা শিশুকে প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ  প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

দেখে দেখে কোরআন পড়ে নামাজ পড়ানোয় নিষেধাজ্ঞা দিল কুয়েত

মোবাইলে ফোন অথবা কোরআনের পাতা দেখে নামাজ পড়ানোয় নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির ধর্ম মন্ত্রণালয় এক নির্দেশনা জারি করে বলেছে, দিনের ফরজ পাঁচ ওয়াক্ত নামাজে দেখে দেখে কোরআন পড়ে নামাজ পড়াতে পারবেন না ইমামরা।

এছাড়া পবিত্র রমজান মাসের তারাবি নামাজ পড়ানোর আগে কোরআনের আয়াত ভালোভাবে মুখস্ত ও আয়ত্ত্ব করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এমনকি নামাজ পড়ানোর সময় কোরআনের আয়াত যতটা সম্ভব মুখস্ত তেলাওয়াত করতে বলা হয়েছে ইমামদের।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কুয়েত এমন সময় এ ঘোষণা দিল যখন পবিত্র রমজান মাসের সিয়াম-সাধনা পালন করছেন দেশটির মানুষ। এই রমজান মাসে ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও তারাবি এবং তাহাজ্জুদ নামাজ পড়েন বেশিরভাগ মুসল্লি।

কুয়েতের মসজিদ বিষয়ক উপসচিব সালাহ আল-সিলাহি ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন মসজিদের সত্যিকারের বার্তা পৌঁছানোর কাজটি সম্পন্ন করেন এবং ইমাম হিসেবে যে দায়িত্ব রয়েছে সেটি সঠিকভাবে করেন।

এছাড়া তিনি বলেছেন ইমামদের সঠিকভাবে কোরআন পড়তে হবে। জোরে চেঁচিয়ে বা শব্দের সুর পরিবর্তন করার কারণে যেন কোরআন পড়ার বিধান লঙ্ঘন না হয় সেদিকটিতে লক্ষ্য রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে যেসব ইমামের কোরআন ভালোভাবে মুখস্ত নয় তাদের নামাজ পড়ানোর বিষয়টিকে পছন্দ করেন না বেশিরভাগ মুসল্লি। তবে ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে কোরআন দেখে নেওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগে বরখাস্ত আরিফুরের পুনর্বহালের তদবির

দেখে দেখে কোরআন পড়ে নামাজ পড়ানোয় নিষেধাজ্ঞা দিল কুয়েত

আপডেট সময় ০১:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩