ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

ভোলায় আলামিনের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ

ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল-আমিন এর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে বিজ্ঞ আলাদত। পুলিশ এসল্ট মামলায় (জি,আর-৪৭৫) তাকে কারাগারে প্রেরণ করে আদালত। রবিবার (১৬ অক্টোবর) ভোলার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে এ মামলা জামিন চায় সে।

আদালতের বিজ্ঞ বিচারক মো: তারিক হোসেন মামলার আসামি খন্দকার আল-আমিনের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় উপস্থিত বিএনপির অন্যসব নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন মামলার আসামি পক্ষের আইনজীবী এডভোকেট আমিনুল ইসলাম বাছেদ।

তিনি বলেন, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন রোববার সকালে ভোলার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিজ্ঞ বিচারক মো: তারিক হোসেন খন্দকার আল-আমিনের জামিন না-মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলা সদর উপজেলার মহাজনপট্টিতে অবস্থিত ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে দেশজুড়ে বিদ্যুতের চরম লোডশেডি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

ওই বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম নিহত হন।

এ ছাড়াও সংঘর্ষে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন‌। ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির জানান, ও ওই দিনের সংঘর্ষের পর পুলিশের ওপর হামলার অভিযোগ এনে পুলিশ বাদি হয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনসহ বিএনপির ৪শত নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। সেই মামলার আসামি খন্দকার আল-আমিনকে রোববার ভোলার আদালত কারাগারে পাঠিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

ভোলায় আলামিনের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ

আপডেট সময় ১০:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২