ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জেসুসের জোড়া গোলে শীর্ষস্থান পাকাপোক্ত করল আর্সেনাল

চোটের কারণে সর্বশেষ কাতার বিশ্বকাপে ছিটকে গিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর তিনি পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন। এরপর প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন এই ব্রাজিল ফরোয়ার্ড। নেমেই করেছেন জোড়া গোল। একইসঙ্গে ৪-১ গোলের বড় ব্যবধানে লিডস ইউনাইটেডকে হারিয়েছে তার দল আর্সেনাল। এই জয়ে ৮ পয়েন্টে এগিয়ে থেকে মিকেল আর্তেতার দল শীর্ষস্থান আরও মজবুত করল।

শনিবার (১ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর প্রথম ম্যাচে নামে দু’দল। এদিন নিজেদের মাঠে বেশ দাপট দেখিয়েছে গানাররা।

লিডসের বিপক্ষে ৩৫ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন জেসুস। নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়ে তিনি সফল স্পট কিক নেন। সেই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু’দল। গত অক্টোবরের পর এই প্রথম ক্লাবের হয়ে জালের দেখা পেলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের তিনটি ম্যাচে বদলি হিসেবে নামার পর এই প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েই দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখলেন তিনি।

dhakapostব্রাজিলিয়ান তারকা নিজের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে, ৫৫ মিনিটে। তার আগে ৪৭ মিনিটে গানারদের দ্বিতীয় গোলটি করেন বেন হোয়াইট। লিডসের জালে ৮৪ মিনিটে শেষ বলটি পাঠান গ্রানিত জাকা। ৭৬ মিনিটে লিডসের হয়ে ব্যবধান কমান লিস্টেনসেন। তবে সেটি তাদের বড় হার ঠেকাতে পারেনি।

এই জয়ে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল গানাররা। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথমবার প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্ন দেখছে আর্সেনাল। তাদের সঙ্গে গত লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৮। গানারদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

জেসুসের জোড়া গোলে শীর্ষস্থান পাকাপোক্ত করল আর্সেনাল

আপডেট সময় ১২:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩