সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে, জানেই না বিসিবি

ভারত-পাকিন্তানের শীতল সম্পর্কের খবর নতুন নয়। তবে এবার বিপত্তি বেধেছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ কেন্দ্র করে। প্রথম এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অপরাগতা জানিয়েছিল ভারত। এবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের সেই ম্যাচগুলো অন্য কোনো দেশে খেলতে চায় ভারত। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে দেখা যেতে পারে পাকিস্তানকে। বুধবার এমনই এক খবর দিয়েছিল জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। 

এ ক্ষেত্রে নাকি ‘হাইব্রিড এশিয়া কাপে’র মডেলকে সমাধান হিসেবে ভাবছে আইসিসি। তবে বাংলাদেশের মাটিতে যে বিশ্বকাপের ম্যাচ হবে সেই ব্যাপারে এখনো কিছুই জানে না বিসিবি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’

এর আগে ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশ আয়োজনের কথা আলোচনা হয়েছে আইসিসিতে দুই দেশের মধ্যে। আনুষ্ঠানিক কোনো সভায় নয়, ভারত-পাকিস্তান দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে এ নিয়ে কথা হয়েছে বলে লিখেছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।

এর আগে ভারত বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান। তিনি জানিয়েছেন, পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলবে না। তারা সম্ভবত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চলেছে।

ওয়াসিম বলেছেন, ‘আমি জানি না এটা এখানে হবে নাকি অন্য কোনো দেশে। কিন্তু সম্ভবত তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আমার মনে হয় না পাকিস্তান তাদের ম্যাচ ভারতের খেলবে। আমার মনে হয় তাদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতেই হবে। ভারত যেভাবে এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে, জানেই না বিসিবি

আপডেট সময় ১২:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩