সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

হঠাৎ ঢাকায় সাকিব-লিটন-মুস্তাফিজ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় ছাপিয়ে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে এখন হট টপিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অবশ্য এর কারণও রয়েছে। বাংলাদেশ থেকে এবারের আইপিএলে খেলার কথা রয়েছে তিন ক্রিকেটারের। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি এবার প্রথমবারের মতো দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। অবশ্য বিসিবি থেকে ছাড়পত্র না পাওয়ায় কবে নাগাদ তারা আইপিএলে যোগ দিচ্ছেন সেটা এখনো নিশ্চিত নয়।

আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএল। সেসময় ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। আর সে কারণে ফ্র্যাঞ্চাইজি লিগটির শুরুর দিকে খেলার অনুমতি পাচ্ছেন না সাকিব-লিটনরা। তবে সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, ইতোমধ্যে বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আইপিএলের শুরু থেকেই খেলতে পারবে বাংলাদেশি ক্রিকেটাররা।

আর সেই আইপিএলে যাওয়ার প্রস্তুতি হিসেবেই গতকাল (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষেই এই তিন ক্রিকেটার ছুটেছেন ঢাকায়। আজ বৃহস্পতিবারই আবার তারা চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

ধারণা করা হচ্ছে তিন ক্রিকেটারই গেছেন ভারতের ভিসার কাজ সম্পন্ন করতে। এদিকে, গুঞ্জন রয়েছে আজই নাকি সিদ্ধান্ত হয়ে যাবে কবে নাগাদ সাকিব-লিটন কলকাতার বিমান ধরবেন। সেক্ষেত্রে বোর্ডের উচ্চমহলের সঙ্গেও একটা বৈঠক হওয়ার সম্ভবনা রয়েছে। তবে সাকিব-লিটনের আইপিএল যাওয়া নিয়ে বিপত্তি থাকলেও মুস্তাফিজের জন্য সেরকম কোনো বিপত্তি নেই। কেননা টাইগার এই পেসার লাল বলের ক্রিকেটে না থাকায় নিদিষ্ট সময়েই যেতে পারবেন আইপিএলে।

আগামীকাল থেকেই মাঠে গড়াতে যাচ্ছে ১৬তম আইপিএল আসরের। একইসঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচও আগামীকাল। এরপর টেস্ট শুরু হবে ৪ এপ্রিল থেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

হঠাৎ ঢাকায় সাকিব-লিটন-মুস্তাফিজ

আপডেট সময় ১২:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩