সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

আইপিএল শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামীকাল (শুক্রবার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে চলেছে জনপ্রিয় এই ক্রিকেট লিগটির ষোলতম আসর। ভারতীয় গণমাধ্যমে খবর, জমকালো অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা।

সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মান্ধানা, ক্য়াটরিনা কাইফ, টাইগার শ্রুফ, তামান্না ভাটিয়ারা। যদিও সবই এখনো গুঞ্জন। তবে এরই মধ্যে বলিউড তারকা তামান্না ভাটিয়া ও সঙ্গীতশিল্পী অরিজিত সিংয়ের নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ।

এবারের আইপিএল নানা দিক থেকেই বিশেষ। দীর্ঘ তিন বছর পর আইপিএল আবার হোম-অ্য়াওয়ে ম্যাচের ফরম্যাটে ফিরছে। প্রতিটি দল তাদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। আগামীকাল প্রথম ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের।

তার আগেই স্থানীয় সময় বিকেল ছয়টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএলের তরফে টুইট করে জানানো হয়, অনুষ্ঠানে পারফর্ম করবেন তামান্না ভাটিয়া। বিখ্যাত বাহুবলী ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তামিল ও তেলুগু ছবির দুনিয়ায় বিখ্যাত নাম তামান্না।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আর কে কে পারফর্ম করবেন, তা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, অভিনেত্রী রশ্মিকা মান্ধানা থাকতে পারেন উদ্বোধনে। আগে কোনো দিন এই অনুষ্ঠানে পারফর্ম করেননি পুষ্পার অভিনেত্রী। এছাড়া ক্যাটরিনা কাইফ অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। গানের তালে শ্রোতাদের মাতিয়ে তুলতে হাজির থাকবেন অরিজিত সিংও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

আপডেট সময় ১২:৩৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩