ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

নওগাঁর মান্দায় নিখোঁজের একদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দায় নিখোঁজের একদিন পর আজিজুল হক মণ্ডল (৫০) নামে চার্জার ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে আন্ধারসুরা বিল এলাকায় শিব-নদের বাঁধের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আজিজুল হক উপজেলার কুসুম্বা হাজীপাড়া গ্রামের মৃত পরশতুল্যা মণ্ডলের ছেলে।

আজিজুল হকের স্ত্রী বেবী বেগম বলেন, ‘প্রতিদিনের মতো গত শনিবার সকাল ৯টার দিকে আমার স্বামী আজিজুল হক ভাড়ার উদ্দেশ্যে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় তাঁর মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।’

নিহতের ছেলে বেলাল হোসেন বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে আমি থানায় হাজির হয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি জিডি (সাধারণ ডায়েরি) লিখে নিচ্ছিলাম। জিডি লেখা শেষে ডিউটি অফিসারের স্বাক্ষর নিতে গিয়ে জানতে পারি আন্ধারসুরা বিলের বাঁধের পাশে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে সেটি বাবার লাশ সনাক্ত করি।’

ছেলে বেলাল হোসেন আরও বলেন, বাবার লাশ সেখানে পড়ে ছিল সেখান থেকে অন্তত ৫০ গজ দুরে তাঁর পরনের লুঙ্গি, স্যাণ্ডেল ও মানিব্যাগ পাওয়া যায়। চার্জারভ্যান ও মোবাইলফোনের এখন পর্যন্ত হদিশ মেলেনি।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে আন্ধারসুরা বিলের শিব-নদের বাঁধের পাশ থেকে আজিজুল হক নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজিজুল হককে শ্বাসরোধে হত্যা করে তাঁর ভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে লাশটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

ওসি তদন্ত আরও বলেন, ময়নাতদন্তের জন্য সোমবার সকালে লাশটি নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নওগাঁর মান্দায় নিখোঁজের একদিন পর ভ্যানচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩