ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২

মোহামেডানকে গুড়িয়ে মাশরাফির ৫ শিকার

জাতীয় দলের বাইরে থাকা মাশরাফি মর্তুজা এখনও মাঠে নামলে পুরনো ছন্দ ফুটিয়ে তোলেন। সর্বশেষ বিপিএলেও তিনি বোলিং করেছিলেন টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। এবার বুড়ো হাড়েও তিনি চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) ম্যাচে ভেলকি দেখিয়েছেন। তার পাঁচ উইকেট শিকারে প্রতিপক্ষ মোহামেডান মাত্র ৮০ গুটিয়ে গেছে।

সোমবার (২৭ মার্চ) লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিনি নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ৮.৪ ওভারে ১৭ তিনি নিয়েছেন ৫ উইকেট। একইসঙ্গে ৩ ওভার মেইডেনও পেয়েছেন।

আগে ব্যাট করতে নেমে স্বল্প পুঁজির মোহামেডানের হয়ে বলার মতো ইনিংস খেলেছেন সৌম্য সরকার। বাঁ-হাতি এই ব্যাটার করেছেন ২৬ বল খেলে ৪১ রান। টানা রানখরার পর তিনি রানে ফিরলেও, মোহামেডানের আর কেউ আশানুরূপ ব্যাট করতে পারেননি। ফলে জয়ের জন্য রূপগঞ্জের প্রয়োজন মোটে ৮১ রান।

চলমান ডিপিএলে দারুণ ছন্দে রয়েছে মাশরাফির রূপগঞ্জ। টানা চার ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান ইন ব্লুজরা। অন্যদিকে লিগ টেবিলেও মোহামেডানের অবস্থা শোচনীয়। আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তারা কোনো জয়ের দেখা পায়নি। বৃষ্টিতে এক ম্যাচ ভেসে যাওয়ার পাশাপাশি হারের মুখ দেখেছে বাকি তিনটিতেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

মোহামেডানকে গুড়িয়ে মাশরাফির ৫ শিকার

আপডেট সময় ০১:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩