ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

সৌদির কাছে হার বদলে দিয়েছিল মেসির আর্জেন্টিনাকে

বিশ্বকাপ জয়ের টুর্নামেন্টের সূচনাই হয়েছিল সৌদি আরবের কাছে হারের মধ্যে দিয়ে। কাতার বিশ্বকাপে মেসিদের সেই অভিযান নিয়ে এবার মুখ খুললেন চ্যাম্পিয়ন দলের তারকা মিডফিল্ডার রড্রিগো দি পল। এএফএ স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে ডি পল জানিয়েছেন, “সৌদি আরবের কাছে হারের পর আমার আর মেসির মধ্যে সব থেকে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছিল।”

“সেই ম্যাচের পর সন্ধ্যের দিকে টিম ম্যানেজমেন্টের তরফে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছুটি দেওয়া হয়েছিল। তবে কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছা করছিল না আমার। মেসিরও তাই। ৫-৬ ঘণ্টা দুজনে একসঙ্গে কাটিয়েছিলাম। সমস্ত কিছু শেয়ার করেছিলাম।”

সৌদি আরবের কাছে ১-২ হারই জাগিয়ে দিয়ে যায় আর্জেন্টিনাকে। তারপর গোটা টুর্নামেন্ট জুড়েই বিজয়রথ চালিয়েছেন মেসি-ডি পলরা। ফাইনালেও ফ্রান্স টাইব্রেকারে হেরে যায় মেসিদের সামনে। মেসির ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম ডি পল। ২০২০ -এ এক সাক্ষাৎকারে আতলেতিকো মাদ্রিদে খেলা তারকা বলেছিলেন, ক্যাপ্টেন মেসির জন্য যুদ্ধে যেতেও প্রস্তুত তিনি।

যাই হোক, মেসির ক্যারিয়ারের প্রতি সম্মান জানিয়ে, তার বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন ট্রেনিং ফেসিলিটির নাম রেখেছে লিওনেল মেসির নামে। গত শনিবারই এই ঘোষণা করেছে মেসিদের দেশের বোর্ড।

পানামা ম্যাচে জয়ের পর মেসি এমন খবরে উচ্ছ্বসিত হয়ে বলে দিয়েছেন, “দারুণ লাগছে। এই সম্মাননা খুবই স্পেশাল। এই ফেসিলিটির নাম লিওনেল আন্দ্রেস মেসি জানতে পেরে দুর্ধর্ষ অনুভূতি হচ্ছে।”

বৃহস্পতিবার পানামার বিরুদ্ধে কেরিয়ারের ৮০০ তম গোল করে ফেলেছেন এলএম টেন। বিশ্বকাপ জয়ের পর দেশের দর্শকদের সামনে প্রথমবার খেলতে নেমেছিলেন মেসিরা। সেই ম্যাচে ২-০ জেতে আর্জেন্টিনা। মঙ্গলবারই আর্জেন্টিনা খেলতে নামছে কুরাকাওয়ের বিরুদ্ধে। দ্বিতীয় প্রীতি ম্যাচে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

সৌদির কাছে হার বদলে দিয়েছিল মেসির আর্জেন্টিনাকে

আপডেট সময় ০১:২৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩