ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

বিদ্যুতের দাম বাড়লে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে

আবারও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে সাধারণ জনগণের জন্য তা দুর্বিষহ হয়ে পড়বে। দেশে কঠিন দুর্ভিক্ষ দেখা দিতে পারে। অনাহারে অর্ধাহারে জনগণের দিন কাটবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বর্ধিত বিদ্যুতের মূল্য বাতিলের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত জনগণকে চরম বিপাকে ফেলবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন যখন চরম দুর্বিষহ, ঠিক সে সময় বিদ্যুতের দাম আরেক দফা বৃদ্ধি দেশের জনগণকে চরম অস্বস্তিতে ফেলবে। বিদ্যুতের দাম বাড়ানোর ফলে আরেক দফা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে। যা সাধারণ জনগণের কাছে দুর্বিষহ হয়ে পড়বে। দেশে কঠিন দুর্ভিক্ষ দেখা দিতে পারে। অনাহারে অর্ধাহারে মানুষের দিন কাটাবে। এভাবে একটি দেশ চলতে পারে না।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, দেশে বিদ্যুৎ ঘাটতি চরম আকার ধারণ করেছে। বিদ্যুতের অভাবে অনেক মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।  তিনি অবিলম্বে বিদ্যুতসহ জ্বালানি তেল ও দ্রব্য মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা

বিদ্যুতের দাম বাড়লে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে

আপডেট সময় ০২:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২