সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

দেশ কঠিন সময় অতিক্রম করছে : মির্জা ফখরুল

দেশ কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এমন সংকট বাংলাদেশের ইতিহাসে কখন ছিলও না। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু-হু করে বাড়ছে। দুর্নীতি কমছে না। দু’চার হাজার কোটি টাকা পাচারও এখন ছোট ঘটনা। কিন্তু মানুষ ভয়ে কথা বলে না, কথা বললেই মামলার শিকার হতে হয়।

রোববার (৫ মার্চ) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কুমিল্লা ও ফরিদপুর বিভাগের ইউনিয়ন পরিষদের (ইউপি) দলীয় সমর্থক সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেশের মানুষ সংকটে থাকলেও সরকারের দুর্নীতি একটুও কমছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু কেউ মামলার ভয় পায় না। মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে বিএনপির আন্দোলন।

সারাদেশে দলের নেতাকর্মীদের মধ্যে কোন্দল ও গ্রুপিংয়ের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গত আগস্টে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে জনগণ কীভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, কীভাবে অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে সরানো যায়, সে বিষয়ে আপনারা সুনির্দিষ্ট পরামর্শ দেবেন। সেই লক্ষ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের এখানে ডেকেছেন।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান অংশ নেয়। লন্ডন থেকে ভার্চুয়ালি মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

দেশ কঠিন সময় অতিক্রম করছে : মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩