ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে রংপুরের স্বনামধন্য দুই হোটেল কে জরিমান

রংপুর নগরীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে নামি-দামি দুই হোটেল মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় সিপিএসসি র্যাব-১৩’র সহযোগিতায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজাহারুল ইসলাম জানান, ধাপ মেডিকেল মোড় এলাকার বিভিন্ন হোটেলে প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাদ্যে ক্ষতিকর কেমিকেল, রং, সাল্টু, অ্যারারুট, টেস্টিং সল্ট দিয়ে খাদ্যপণ্য বানানো ও বিক্রি এবং ফ্রিজে পচা খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি ও খাদ্যপণ্য সংরক্ষণ করার দায়ে নিউ পারভেজ হোটেলকে ২৫ হাজার ও মিনি স্টার রেস্তোরাঁকে ২০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিপিএসসি র্যাব-১৩’র কোম্পানি কমান্ডারের নেতৃত্বে পরিচালিত অভিযান শেষে র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক আবুল হাসেম সাংবাদিকদের জানান, দুই রেস্টূরেন্টের মালিকদ্বয় ভেজাল, নষ্ট ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি এবং ফ্রিজে সংরক্ষণ এর কথা স্বীকার করেছে।

তিনি বলেন, অন্যান্য হোটেল ও রেস্টূরেন্টে র্যাবের মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানান, অভিযানের সময় জরিমানা আরোপ ও আদায় ছাড়াও মাইকিং, লিফলেট ও পাম্পলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী এবং ভোক্তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত ও সচেতন করা হয়। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে রংপুরের স্বনামধন্য দুই হোটেল কে জরিমান

আপডেট সময় ০১:১৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩