ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত

বগুড়ার শেরপুরে জামাই এর লাঠির আঘাতে শ্বশুর আব্দুস ছাত্তার (৮৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (২৭ শে ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে।

এ দিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি জমি নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে সোমবার বেলা পৌনে দুইটার দিকে যোহর নামাজ শেষে শ্বশুর মসজিদ থেকে বাড়ি যাচ্ছিলেন। এসময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা জামাই সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে শ্বশুর আব্দুস সাত্তারের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এসে দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) লাল মিয়া বলেন, নিহতের লাশের ময়না তদন্তের জন্য বগুড়ায় হাসপাতাল মর্গে রয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমানকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জামাই সোলাইমান হত্যার দায় স্বীকার করলেও এর কারণ জানায়নি। তাই তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এজন্য মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত

আপডেট সময় ০১:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩