ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ক্লাসরুম রেখে মাঠে; চলছে হাতে-কলমে পাঠদান

তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে হঠাৎ হাজির প্রধান শিক্ষক। তিনি আজ ক্লাস নিবেন উদ্ভিদ বিষয়ে। তাই ক্লাস শুরু করে দিলেন। হঠাৎ ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখাতে বিদ্যালয় প্রাঙ্গনের আশপাশে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়। সেখানে মাঠে গিয়ে সরাসরি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়।

বলছি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী মডেল একাডেমির কথা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে এই ক্লাসটি নেন শিক্ষার্থীদের। এসময় তিনি উদ্ভিদের পাতা, ফুল, কান্ড, মূল ও শাখার সাথে পরিচিত হতে সরাসরি মাঠে নিয়ে যান শিক্ষার্থীদের।

পরে তিনি নিজেই অন্যান্যদের উৎসাহী করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি দিয়ে বিষয়টি শেয়ার করেন। সৃজনশীলতা ও প্রতিযোগীতার এই যুগে শিক্ষার্থীদের এগিয়ে রাখতে হলে হাতে-কলমে শিক্ষার কোনো বিকল্প নেই। উন্নত বিশ্বের বিভিন্ন দেশ হাতে-কলমে শিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের বরাবরই এগিয়ে রাখে। শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা অর্জন করলে যেকোনো পরবর্তী জীবনে তারা যেকোনো পরিবেশে নিজেকে সহজভাবে খাপ খাইয়ে নিতে পারে।

মনিরুল ইসলাম বলেন, “শ্রেণি কক্ষে পাঠ্যবই থেকে পাঠদানের পাশাপাশি মাঠ পর্যায়ে হাতে-কলমে শিক্ষা দিলে শিক্ষার্থীরা অতি সহজে যে কোনো জটিল বিষয় সহজে আয়ত্ব করতে পারে। মূলত শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতেই শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি এভাবে ক্লাস নেয়ার উদ্যোগ নিয়েছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্লাসরুম রেখে মাঠে; চলছে হাতে-কলমে পাঠদান

আপডেট সময় ০২:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩