ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১০:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৭৬২ বার পড়া হয়েছে

যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালন করেছে ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বরিশাল । এ উপলক্ষ কর্মসূচির মধ্যে ছিল পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরী।

সকাল ৭টায় বরিশাল সদরের বটতলা মোড়ে অংশগ্রহণকারীদের মাঝে টি-সার্ট বিতরন করে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের করে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. আলী আজগর ভুঁইয়া, রেজিস্ট্রার ড. মোঃ শহীদুল ইসলাম এবং ব্যাবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আদনান রহমান।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
ব্যাবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের ডিন ড. আদনান রহমানের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার মোঃ জিয়াউল হক এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম বলেন, ‘ভাষা এমন একটি মহান মানবিক ক্ষমতা যা অন্য কোনও প্রাণির নেই। ভাষা মানুষের মস্তিষ্কের বিকাশের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে। মানুষের নির্দিষ্ট ক্ষমতা রয়েছে সৃজনশীল চিন্তা করার, যা মস্তিষ্ক থাকা সত্ত্বেও প্রাণিকূলের অন্য কারও নেই।’

তিনি আরও বলেন, মাতৃভাষা দিবস হিসাবে বাংলা ভাষা সম্পর্কিত একটি দিন আমরা উদযাপন করি। বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার পেছনের কারিগরেরা সম্মানের দাবিদার। আর আজকে মাতৃভাষা দিবসে অবশ্যই বাঙালির শেকড়ের জ্ঞান, ঐতিহ্য এবং যারা এটিকে রক্ষা করেছেন, যারা এটি চর্চা করেছেন; তাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়। আমরা সবাই আজ ভাষা শহীদসহ সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ শহীদুল ইসলাম ‘বহুমাত্রিক ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট সময় ১০:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩