সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না ব্রাহ্মণপাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু, উদ্ধার করল ফায়ার সার্ভিস ব্রাহ্মণপাড়া বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন, এলাকা জুড়ে তোলপাড় মেক্সিকোর জয় উদযাপন করতে গিয়ে হুড়াহুড়িতে ২ সমর্থকের মৃত্যু রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার এইচএসসির পর বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করবে সরকার নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃ’ত্যু’হা’র কমানো সম্ভব : জুবাইদা রহমান কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে গুরুত্ব বাংলাদেশ-শ্রীলঙ্কার

বাণিজ্য সহজ করা, বিনিয়োগ, পর্যটনসহ যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কলম্বোয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুণবর্ধনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় এসব বিষয়ে সহযোগিতার ওপর জোর দেয় উভয়পক্ষ। উভয়পক্ষ দুই প্রতিবেশীর মধ্যে চলমান সেক্টরাল সহযোগিতা আরও বাড়ানোর গুরুত্বও পুনর্ব্যক্ত করে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন শনিবার (৪ ফেব্রুয়ারি) কলম্বোয় শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। যা দেশটির গল ফেস গ্রিনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কলম্বোয় পৌঁছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী প্রেমিথা বান্দারা টেনাকুন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন কলম্বোয় অবস্থানের সময় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মোমেন সাইডলাইনে দক্ষিণ এশিয়ার কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে ওয়ারেন্টভুক্ত আসামি প্রকাশ্যে, থানা ভবনের ঠিকাদারও তিনি—পুলিশ কি দেখেও দেখছে না

বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে গুরুত্ব বাংলাদেশ-শ্রীলঙ্কার

আপডেট সময় ০৩:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩