ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৫ হাজার একর জমির জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে : অর্থমন্ত্রী ডিবির অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ মঠবাড়িয়ায় মেডিকেল এসিস্ট্যান্ট পরিচয়ে কম্পিউটারে রোগী দেখেন মিজানুর রহমান  ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী র‍্যাব বিলুপ্ত করে এসআরবি, আইনের খসড়া অনুমোদন সমকামিতার অপবাদে ১০ লাখ টাকা দাবি-৬০ হাজারে মুক্তির অভিযোগ সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

সরকারি ইসলামপুর কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

জামালপুরের সরকারি ইসলামপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সরকারি ইসলামপুর কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কলেজ হল রুমে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন করা হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জোবায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের  অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব রাজা ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। গণিত, ইংরেজি ও বাংলাতেও তাদের দক্ষতা অর্জন করা জরুরি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি মোমবাতি থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যায়। তেমনি তোমরা সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবে। তোমরা মাদক থেকে দূরে থাকবে।’ তিনি মাদকাসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহবান জানান। এতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধানগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এ.এম. আনিছুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ হাজার একর জমির জলাবদ্ধতা নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ

সরকারি ইসলামপুর কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

আপডেট সময় ১১:২১:০৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩