ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী ব্যর্থ জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রোজার চার মাস আগেই কারসাজি, ছয় পণ্যের দামে সিন্ডিকেটের অভিযোগ লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার ‘প্রেমিকের সঙ্গে কক্সবাজারের হোটেলে উঠতে পারবে না অপ্রাপ্তবয়স্ক মেয়েরা’ ভাড়া বাসায় মাদক সেবনরত অবস্থায় পুলিশ কনস্টেবলসহ দুইজন আটক নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোব শপিং সেন্টারে হামলা-লুটের অভিযোগ, নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন এসেনশিয়াল ড্রাগসে জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ, নেপথ্যে শামীম আহমেদের স্বজনপ্রীতি হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

গোয়াইনঘাট কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন

  • নোমান আহমদ
  • আপডেট সময় ০৭:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৮৬ বার পড়া হয়েছে
উত্তর সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট সরকারি কলেজ মিলনায়তনে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা বেগমের সঞ্চালনায় নবীন শিক্ষার্থী আমিনুর রহমান আমিনের কোরআন তেলাওয়াত ও মিতা রানী দাসের গীতা পাঠের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী জাকারিয়া, নওরিন ফাইজা ও রুবিনা আক্তার।
গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান। বক্তব্যে তিনি বলেন, এই এরিয়ার ভিতরে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত কলেজ হচ্ছে গোয়াইনঘাট সরকারি কলেজ। তোমরা খুবই সৌভাগ্যবান প্রফেসর ফজলুল হকের মতো একজন স্যার পেয়েছো। এই কলেজের প্রত্যেক স্যার-ম্যাডাম খুবই ভালো।
এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমি স্যার-ম্যাডামদের অনুরোধ করবো- আমাদের এই ছেলেগুলো যাতে ঝরে না যায়, আপনারা প্লিজ খেয়াল রাখবেন এবং কেন ঝরে পড়ছে সে ব্যাপারেও একটু গুরুত্ব দেবেন। ইউএনও বলেন, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। এই জাতিটা বীরের জাতি।
ভাষার মাস স্মরণ করে তাহমিলুর রহমান বলেন, বঙ্গবন্ধু ভাষার জন্য যুদ্ধ করে জেল কেটেছেন। এই যে বীরের জাতি, এটা কিন্তু বঙ্গবন্ধুর কারণেই হয়েছে। এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ তপন কৃষ্ণ দেব, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ফারুক আহমদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল ইসলাম।
ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীম আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পুলকরঞ্জন চৌধুরী ও সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ। এর আগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করেন অতিথিবৃন্দ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার: অর্থমন্ত্রী

গোয়াইনঘাট কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন

আপডেট সময় ০৭:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩